
Musk Al Shafaq - মধুর ছোঁয়ায় মোড়ানো উষ্ণ মশলাদার স্নিগ্ধতা
রিজিয়ন: ফ্রান্স
নরম White Musk, powdery freshness ও মধুময় মিষ্টতার শান্ত মিশ্রণ
Musk Al Shafaq একটি নরম, পরিচ্ছন্ন ও মিষ্টি character-এর আতর। শুরুতে সাদা ফুলের কোমল সুবাস, powdery freshness এবং White Musk-এর মসৃণ অনুভূতি পাওয়া যায়। এরপর Amber, Vanilla ও হালকা green freshness ঘ্রাণটিকে উষ্ণ ও আরামদায়ক করে তোলে। এর projection নরম এবং ত্বকের কাছাকাছি থাকে। দূর থেকে তীব্রভাবে ছড়ানোর বদলে কাছে এলে ঘ্রাণটি সুন্দরভাবে বোঝা যায়। এটি একটি high-grade synthetic musk-based attar।
- লং-লাস্টিং
- ৭ ঘণ্টা
- জেন্ডার
- ইউনিসেক্স
- ভাইব
- নরম · পরিচ্ছন্ন
- ডেলিভারির সময় টেস্টিং বোতল। পছন্দ না হলে মেইন বোতল না খুলেই রিটার্ন।
- ক্যাশ অন ডেলিভারি
- ফাস্ট সাপোর্ট
যেভাবে ছড়ায়
এই সুগন্ধের পেছনে
যদি প্রশ্ন জাগে, Musk Al Shafaq-এর ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ে কী?
এই আতরটা একটু ব্যতিক্রম। ঘন, ক্রিমি টেক্সচার হলেও এটা পুরো ঘর সুরভিত করার মতো কিছু না, বরং নরম মিষ্টি একটা ঘ্রাণের আবেশ তৈরি করে আপনার চারপাশে।
এটা মূলত নিজের জন্যই, অন্যের নজর কাড়ার জন্য না। দূর থেকে টের পাওয়ার মতো প্রজেকশন এখানে নেই, বরং কাছে গেলেই টের পাওয়া যায় এমন একটা ঘনিষ্ঠ, ব্যক্তিগত ঘ্রাণ। পরিচ্ছন্নতা, স্বস্তি, আর একটা নির্মল অনুভূতি, এই তিনটাই Musk Al Shafaq এর আসল পরিচয়।
কীভাবে ব্যবহার করবেন
গোসলের পর, ত্বক তখনো একটু ভেজা থাকতে থাকতে। কব্জি, ঘাড়, কানের পেছনে। ঘন ক্রিম, তাই আঙুলের ডগায় সামান্য নিয়ে আলতো করে বসিয়ে দিন। ঘষবেন না।
শরীরের গরম জায়গাগুলোতে লাগালে ঘ্রাণ ভালো ছড়ায়। বগলেও লাগানো যায়, অনেকে দেন।
সবচেয়ে ভালো ব্যবহারটা হলো লেয়ারিং
Musk Al Shafaq নিজে খুব শান্ত, প্রায় নিঃশব্দ একটি সুগন্ধি । তাই এটাকে বেস হিসেবে ব্যবহার করা যায়।
আগে Musk Al Shafaq লাগান, তার ওপর যেকোনো ভারী আতর দিন। নিচের সাদা মাস্ক দুটো কাজ করে। এক, উপরের আতরের ধারটা নরম করে দেয়। দুই, ফিক্সেটিভের মতো কাজ করে, ঘ্রাণ বেশিক্ষণ টেকে।
কড়া ধাঁচের উডি বা অ্যানিমালিক আতরের নিচে এটা সবচেয়ে ভালো কাজ করে। রুক্ষ ভাবটা বসে যায়, আর গায়ের সঙ্গে মিশে থাকে।
কীভাবে লাগাবেন
এক ফোঁটাই যথেষ্ট
আতর অনেক স্ট্রং। কব্জিতে এক ফোঁটাই অনেকক্ষণ থাকে।
পালস পয়েন্টে
কব্জি, ঘাড়ের পাশে বা কানের পেছনে লাগান। শরীরের গরমে ঘ্রাণ ছড়াবে।
ঘষবেন না
লাগানোর পর ঘষবেন না। আলতো করে ছুঁয়ে দিন।
ঠান্ডা ও অন্ধকারে রাখুন
রোদ থেকে দূরে রাখলে অনেক বছর ভালো থাকে।
রিভিউ
ক্রেতারা যা বলছেন
এখনো কোনো রিভিউ নেই। প্রথম অভিজ্ঞতা শেয়ার করুন।



