
Musk Al Rijali - যে সৌরভে স্মৃতি জাগে, মুগ্ধ করে প্রতিবার
রিজিয়ন: ইন্ডিয়া
এক্সেপশনাল ঘ্রাণ, যার তৃষ্ণায় কাতর হতেও ভালো লাগে
ঘ্রাণ যে স্মৃতি ধরে রাখে, এটা মানেন? ধরুন ইজ্জতদার এক মেহমান এসেছে। বহুল প্রতীক্ষিত, খ্যাতিমান কেও। তাঁর আগমনও স্মরণীয়, প্রস্থানও। মাঝেমধ্যে তাঁর শূন্যতা টের পাওয়া যায়, আবার সাক্ষাৎ মনে চায়। মাস্ক আল রিজালির ঘ্রাণটা ঠিক এই আবেগ জাগিয়ে দেয় আনমনে। স্মুদ, মডার্ন সুইটনেসের ম্যাসকুলিন আমেজ, ওপরে যেমনটা পড়লেন ঠিক তেমন। ক্লাস বলতে যা বোঝায়, এই আতরে তা আছে। ঘ্রাণটা স্মৃতিজড়ানো মুহূর্তগুলো জাগিয়ে তোলে অনায়াসে। বিমুগ্ধ না হয়ে পার পাওয়ার উপায় থাকে না। স্মৃতিচারণের তৃষ্ণা জাগায় বারেবার।
- লং-লাস্টিং
- ৯ ঘণ্টা
- জেন্ডার
- ইউনিসেক্স
- ডেলিভারির সময় টেস্টিং বোতল। পছন্দ না হলে মেইন বোতল না খুলেই রিটার্ন।
- ক্যাশ অন ডেলিভারি
- ফাস্ট সাপোর্ট
যেভাবে ছড়ায়
কীভাবে লাগাবেন
এক ফোঁটাই যথেষ্ট
আতর অনেক স্ট্রং। কব্জিতে এক ফোঁটাই অনেকক্ষণ থাকে।
পালস পয়েন্টে
কব্জি, ঘাড়ের পাশে বা কানের পেছনে লাগান। শরীরের গরমে ঘ্রাণ ছড়াবে।
ঘষবেন না
লাগানোর পর ঘষবেন না। আলতো করে ছুঁয়ে দিন।
ঠান্ডা ও অন্ধকারে রাখুন
রোদ থেকে দূরে রাখলে অনেক বছর ভালো থাকে।
রিভিউ
ক্রেতারা যা বলছেন
এখনো কোনো রিভিউ নেই। প্রথম অভিজ্ঞতা শেয়ার করুন।




