যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন

Bin Shaikh - একদম মাস্টারপিস | অবিশ্বাস্য ঘ্রাণ

Bin Shaikh - একদম মাস্টারপিস | অবিশ্বাস্য ঘ্রাণ

কোমল ও মিষ্টি

রিজিয়ন: ইন্ডিয়া

বিস্ট-মোড সুগন্ধিগুলোর অন্যতম

আহা, এটাই তো আমি খুঁজছিলাম! যেন সব প্রিয় আতরের নির্যাস এক আইটেমেই। অবিশ্বাস্য রকম ভালো। ঘ্রাণটা অসাধারণ, একদম মাস্টারপিস। রাজকীয় আরবি ভাইব। দিন দিন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। বিস্ট মোড সুগন্ধিগুলোর একটা। আমার ২৫৬টা পারফিউমের সংগ্রহে এটা সবচেয়ে শক্তিশালী সুগন্ধিগুলোর একটা। এগুলো Bin Shaikh নিয়ে ব্যবহারকারীদের নিজস্ব মুগ্ধতার কিছু ঝলক।

লং-লাস্টিং
৮ ঘণ্টা
জেন্ডার
ইউনিসেক্স
৳ ৬৯০৩ মি.লি.
সাইজ
  • ডেলিভারির সময় টেস্টিং বোতল। পছন্দ না হলে মেইন বোতল না খুলেই রিটার্ন।
  • ক্যাশ অন ডেলিভারি
  • ফাস্ট সাপোর্ট
ফ্র্যাগরেন্স নোট

যেভাবে ছড়ায়

যেভাবে ছড়ায়শুরুমাঝেশেষে
শুরু · প্রথম ঘ্রাণSaffron, Citrus notes, French lavender, Oakmoss, Rose
মাঝে · মূল ঘ্রাণBakhoor, Sugar, Citrus notes, Orchid, Violet, Jasmine
শেষে · শেষ রেশOud, Amber, Ambroxan, Patchouli, White musk
স্টোরি

এই সুগন্ধের পেছনে

Bin Shaikh, আমিরাতের বিখ্যাত পারফিউম হাউস আহমেদ আল মাগরিবির অন্যতম সফল সৃষ্টি। রিজিওনাল বেস্টসেলার তো বটেই, গোটা মধ্যপ্রাচ্যীয় ফ্র্যাগ্রেন্স কমিউনিটিতেও এটা একরকম হাইপ বিস্টের জায়গা করে নিয়েছে।

ব্যবহারকারীদের ভাষায়, তাদের সব প্রিয় সুগন্ধির স্বাদ যেন এক আইটেমেই আবদ্ধ।

ঘ্রাণের সূচনা হয় ফ্রেঞ্চ ল্যাভেন্ডার-এর মনোমুগ্ধকর সতেজতায়, জাফরানের ঝাঁঝ আর গোলাপের নিখাদ মিষ্টতা মিলে যায় সাইট্রাসের সতেজতার সাথে। ওকমস যোগ করে ভেজা শ্যাওলা আর বনের মাটির মতো একটা গন্ধ, শুরুতেই একটা গাম্ভীর্য এনে দেয় এই নোটটা।

প্রথম ইম্প্রেশন এবার গভীর হওয়ার পালা, হার্ট নোটে জুঁই আর অর্কিডের ঘ্রাণকণার প্রকাশ ঘটে। দুটোই ফুলেল, কিন্তু একটা অ্যাট্রাক্টিভ, আরেকটা কোমল। সাথে যোগ হয় ক্যারামেলাইজড মিষ্টি ভাইব, ফলে পুরো কম্পোজিশনটা তৈরি করে এক অনবদ্য অলফ্যাক্টরি অভিজ্ঞতা। এ সময় ধীরে ধীরে ভেসে আসে বাখুর-এর ধোঁয়াটে আবেশ। মধ্যপ্রাচ্যীয় একটা আভিজাত্য যেন এই একটা নোটেই ধরা পড়ে।

ড্রাই-ডাউনে এসে সুগন্ধিটা আরও স্মরণীয় আর ব্যক্তিত্বময় হয়ে ওঠে। প্যাচৌলির মিষ্টি, মসলাদার একটা মিশ্রণ আর আগরকাঠের গভীর, কাঠুরে সুবাস মিলে তৈরি করে একটা শক্ত ভিত। অ্যামব্রোক্সান যোগ হয় তার সাথে, দীর্ঘস্থায়ী একটা মিষ্টি-প্রাকৃতিক আভা রেখে যায় ত্বকে। হোয়াইট মাস্কের সতেজ ছোঁয়া পুরোটাকে আরেকটু আকর্ষণীয় করে তোলে, আর শেষে এসে অ্যাম্বারের উষ্ণ, মার্জিত রজন গোটা সুবাসটাকেই ধরে রাখে অনেকক্ষণ। 

আরোয়া নিয়ে এসেছে এই বিখ্যাত আইটেমের সেরা ইন্সপায়ার্ড ভার্সন, যাতে আরবি রাজকীয়তা এবার জায়গা করে নেয় আপনাদের কালেকশনেও। প্রজেকশন আর লংজিভিটি নিয়ে বলতে গেলে, এটা একদম মাস্টারক্লাস, অনায়াসে ত্বকে ৫-৬ ঘণ্টা আর ফ্যাব্রিকে ১২ ঘণ্টার উপরে থাকে। তবে মনে রাখা উচিত, আবহাওয়া, ত্বকের ধরন আর মুভমেন্টের পার্থক্যের সাথে সাথে স্থায়িত্ব ব্যবহারকারীভেদে ভিন্ন হতে পারে।

ব্যবহারের নিয়ম

কীভাবে লাগাবেন

০১

এক ফোঁটাই যথেষ্ট

আতর অনেক স্ট্রং। কব্জিতে এক ফোঁটাই অনেকক্ষণ থাকে।

০২

পালস পয়েন্টে

কব্জি, ঘাড়ের পাশে বা কানের পেছনে লাগান। শরীরের গরমে ঘ্রাণ ছড়াবে।

০৩

ঘষবেন না

লাগানোর পর ঘষবেন না। আলতো করে ছুঁয়ে দিন।

০৪

ঠান্ডা ও অন্ধকারে রাখুন

রোদ থেকে দূরে রাখলে অনেক বছর ভালো থাকে।

রিভিউ

ক্রেতারা যা বলছেন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম অভিজ্ঞতা শেয়ার করুন।

আপনার পছন্দ হতে পারে

আরও আতর