যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন

Wardia Crystal Rose - স্নিগ্ধ গোলাপের নির্মল আবেশ

Wardia Crystal Rose - স্নিগ্ধ গোলাপের নির্মল আবেশ

ফুলের

রিজিয়ন: ফ্রান্স

সদ্য ছেঁড়া এক গুচ্ছ গোলাপ, ফ্রেশ মিষ্টতা, কিন্তু জীবন্ত

Wardia Crystal Rose মাখলেই যে ঘ্রাণ প্রথম স্পর্শ করবে , তা হলো টাটকা গোলাপ, তবে আমাদের চেনা দেশি গোলাপের মতো না। এখানে সবচেয়ে বেশি চোখে পড়ার মতো ব্যাপার হলো টি-রোজ, যার ঘ্রাণটা আমাদের পশ্চিমা বা দেশি গোলাপের চেয়ে একেবারে আলাদা। জেরানিয়াম এসে টি-রোজের সাথে দারুণভাবে মিশে গেছে, আর তায়েফ রোজ-হোয়াইট মাস্কের ছোঁয়ায় যোগ হয়েছে হালকা মিষ্টতা, একটা সুন্দর হারমোনি তৈরি হয়েছে পুরো ঘ্রাণ জুড়ে। জেরানিয়ামের গন্ধটা অনেকটা গোলাপের কাছাকাছি, তবে একটু বেশি সবুজ, একটু মিন্টি-হার্বাল ভাব আছে তাতে। মিষ্টি না এই ঘ্রাণ, বরং তাজা আর প্রাণবন্ত, পজিটিভিটিতে ভরা একটা ফিল দেয়। প্রথম আধ ঘণ্টায় বেশ গোলাপে হাবুডুবু খাওয়ার মতন, ভরাট রোজের শীতল করা মিষ্টতা। কারো কারো কাছে এটাই সবচেয়ে ভালো লাগবে। এরপর ধীরে ধীরে নরম হয়ে আসে, শেষে হোয়াইট মাস্কের সাথে মিলে একটা মিষ্টি, শান্ত সুর তৈরি করে। কাণ্ড-পাতাসহ টাটকা তোলা গোলাপের মতোই স্বাভাবিক শোনায় এর ঘ্রাণ। যারা সদ্য ছেঁড়া গোলাপের সেই কাঁচা, জীবন্ত সুবাস টাইপের আতর খোঁজেন তাদের জন্য Wardia Rose ।

লং-লাস্টিং
৯ ঘণ্টা
জেন্ডার
ইউনিসেক্স
৳ ২,৫১০৩ মি.লি.
সাইজ
  • ডেলিভারির সময় টেস্টিং বোতল। পছন্দ না হলে মেইন বোতল না খুলেই রিটার্ন।
  • ক্যাশ অন ডেলিভারি
  • ফাস্ট সাপোর্ট
ফ্র্যাগরেন্স নোট

যেভাবে ছড়ায়

যেভাবে ছড়ায়শুরুমাঝেশেষে
শুরু · প্রথম ঘ্রাণTea rose, Geranium
মাঝে · মূল ঘ্রাণTaif rose, Fresh rose petals
শেষে · শেষ রেশWhite musk
স্টোরি

এই সুগন্ধের পেছনে

এই মাতাল করা গোলাপের প্রোফাইল অসাধারণ সমৃদ্ধ, সঙ্গে আছে পাউডারি নোটও।

ভারসাম্যপূর্ণ গঠন আর নিজস্ব স্বাক্ষর মিলিয়ে এটা প্রতিটি ব্যবহারেই আভিজাত্যের প্রতিশ্রুতি রাখে। পারফরম্যান্স চমৎকার, আর আধুনিক কম্পোজিশনে গোলাপের পুরো চরিত্রটাই তুলে আনে।

শুরুতে সিলেজ মাঝারি থেকে ভারী। রুমে ঢুকলেই টের পাবেন কেউ একজন ওয়ার্দিয়া পরে আছে। এই জোরালো ভাবটা থাকে ঘণ্টা ছয়েক, তারপর গোলাপের অংশটা আস্তে আস্তে হালকা হয়ে মিশে যায় মাস্কি বেসের সঙ্গে।

আসল মজাটা এখানেই। গোলাপ চলে গেলেও ঘ্রাণ শেষ হয় না, হোয়াইট মাস্কের বেস রয়ে যায় আরও অনেকক্ষণ, আট ঘণ্টার বেশিও। সকালে গায়ে দিলে বিকেল পর্যন্ত থাকবে, আর কাপড়ে দিলে রাত পর্যন্ত। যদিও ততক্ষণে সেটা আর গোলাপ মনে হবে না, নরম মাস্কি টোনে বদলে যাবে।

কীভাবে ব্যবহার করবেন

কব্জি আর গলার পাশে এক ফোঁটা। ওখানে শরীর গরম থাকে বলে ঘ্রাণ ভালো ছড়ায়।

গোসল সেরে ত্বক পুরো শুকানোর আগেই দিয়ে দিন, তাহলে বেশিক্ষণ টেকে। দেওয়ার পর ঘষবেন না। ঘষলে উপরের হালকা নোটগুলো ভেঙে যায়, আর তাজা ভাবটা তাড়াতাড়ি চলে যায়।

এক ফোঁটার বেশি লাগে না। শুরুটা এমনিতেই জোরালো, বেশি দিলে মিষ্টিটা চড়া লাগে। দিয়ে খানিকক্ষণ দেখুন, কম মনে হলে তখন আরেকটু।

কাপড়ে দিলে সবচেয়ে বেশিদিন থাকে। ওড়না বা কলারের কিনারায় এক ফোঁটা দিয়ে দেখুন।

তাজা ধাঁচের গোলাপ, তাই দিনের বেলাতেও দিব্যি চলে। অফিস, দাওয়াত, বেড়াতে যাওয়া, কোথাও বেমানান লাগে না। তবে কড়া রোদে ঘ্রাণ দ্রুত উবে যায়, তাই গরমের দিনে সন্ধ্যাটাই ভালো।

বোতল রাখুন রোদ আর গরম থেকে দূরে, ঠান্ডা অন্ধকার জায়গায়।

ব্যবহারের নিয়ম

কীভাবে লাগাবেন

০১

এক ফোঁটাই যথেষ্ট

আতর অনেক স্ট্রং। কব্জিতে এক ফোঁটাই অনেকক্ষণ থাকে।

০২

পালস পয়েন্টে

কব্জি, ঘাড়ের পাশে বা কানের পেছনে লাগান। শরীরের গরমে ঘ্রাণ ছড়াবে।

০৩

ঘষবেন না

লাগানোর পর ঘষবেন না। আলতো করে ছুঁয়ে দিন।

০৪

ঠান্ডা ও অন্ধকারে রাখুন

রোদ থেকে দূরে রাখলে অনেক বছর ভালো থাকে।

রিভিউ

ক্রেতারা যা বলছেন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম অভিজ্ঞতা শেয়ার করুন।

আপনার পছন্দ হতে পারে

আরও আতর