যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন

Ruh Khus - আমাদের সবচেয়ে আলোচিত, ভেটিভারের বিশুদ্ধ নির্যাস

Ruh Khus - আমাদের সবচেয়ে আলোচিত, ভেটিভারের বিশুদ্ধ নির্যাস

কড়া ও গভীর

মাটির কাছাকাছি, সবুজ ও শীতল এক ঘ্রাণ

খাঁ খাঁ রোদের পর বৃষ্টির স্পর্শে মাটি থেকে আসা যে ঘ্রাণ, এর সঙ্গে কি অন্য কোনো অনুভূতির তুলনা হয়? রুহ খস এনে দেবে প্রথম বৃষ্টির সেই স্মৃতি। ৭ম শতাব্দী থেকে সুগন্ধি তৈরির রাজধানীখ্যাত ভারতের ‘কান্নৌজ’ শহর। হাজার বছরের ঐতিহ্য, অতুলনীয় নৈপুণ্য এবং সেই প্রাচীন পাতন পদ্ধতির ধারাবাহিকতায় তৈরি হয় রুহ-খস।যারা মাটির কাছাকাছি থাকা, প্রাকৃতিক এবং প্রশান্ত ঘ্রাণ পছন্দ করেন, রুহ খস তাদের জন্য।

লং-লাস্টিং
২৪ ঘণ্টা
জেন্ডার
ইউনিসেক্স
৳ ১,০০০৩ মি.লি.
সাইজ
  • ডেলিভারির সময় টেস্টিং বোতল। পছন্দ না হলে মেইন বোতল না খুলেই রিটার্ন।
  • ক্যাশ অন ডেলিভারি
  • ফাস্ট সাপোর্ট
ফ্র্যাগরেন্স নোট

যেভাবে ছড়ায়

যেভাবে ছড়ায়শুরুমাঝেশেষে
শুরু · প্রথম ঘ্রাণFresh Green Vetiver
মাঝে · মূল ঘ্রাণEarthy, Herbal Root Notes
শেষে · শেষ রেশWoody, Smoky Undertones
স্টোরি

এই সুগন্ধের পেছনে

রুহ-খস, যা ভেটিভার এসেনশিয়াল অয়েল নামেও পরিচিত, ভেটিভার উদ্ভিদের শিকড় থেকে নিষ্কাশিত হয়। ভেটিভার উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর প্রদেশে জন্মানো এক ধরনের গুচ্ছাকার সুগন্ধি ঘাস। শতবর্ষপ্রাচীন পাতন পদ্ধতিতে এর শিকড় থেকে রুহ-খস আতরের মূল্যবান নির্যাস আহরণ করা হয়।

এই বিরল ও অনন্য সুগন্ধ যুগ যুগ ধরে বিশ্বের নানা প্রান্তের মানুষকে মুগ্ধ করে আসছে। এর গভীর, মাটির সোঁদা ও প্রশান্তিদায়ক ঘ্রাণ প্রকৃতিপ্রেমী এবং সুগন্ধিপ্রেমীদের কাছে বিশেষ সমাদৃত।

সাধারণত আতরের জগতে দীর্ঘস্থায়ী সুগন্ধিগুলোর মধ্যে রুহ-এ-খস অন্যতম। এটি ত্বকে সাধারণত ৮–১০ ঘণ্টা স্থায়ী থাকে এবং কাপড়ে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঘ্রাণ ছড়ায়। তীব্র গরমে এর স্বাভাবিক শীতল আবেশের জন্য এটি বিশেষভাবে সমাদৃত।

উপকারিতা

১) এর প্রশান্তিদায়ক বৈশিষ্ট্য অনিদ্রা, মানসিক ক্লান্তি, উদ্বেগ এবং বিষণ্নতার অনুভূতি প্রশমনে সহায়তা করতে পারে।

২) রুহ-খসের স্নিগ্ধ ঘ্রাণ স্নায়ুকে শান্ত করে এবং মন ও শরীরে আরামদায়ক অনুভূতি সৃষ্টি করে।

৩) এটি মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধিতেও সহায়ক হতে পারে।

সতর্কতা

কিছু মানুষের প্রাকৃতিক উপাদান থেকেও অ্যালার্জি হতে পারে। তাই ব্যবহারের আগে কনুইয়ের ভাঁজে অল্প পরিমাণ লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। যদি কোনো জ্বালাপোড়া, চুলকানি বা র্যাশ দেখা দেয়, তবে ব্যবহার বন্ধ করুন।

ব্যবহারের নিয়ম

কীভাবে লাগাবেন

০১

এক ফোঁটাই যথেষ্ট

আতর অনেক স্ট্রং। কব্জিতে এক ফোঁটাই অনেকক্ষণ থাকে।

০২

পালস পয়েন্টে

কব্জি, ঘাড়ের পাশে বা কানের পেছনে লাগান। শরীরের গরমে ঘ্রাণ ছড়াবে।

০৩

ঘষবেন না

লাগানোর পর ঘষবেন না। আলতো করে ছুঁয়ে দিন।

০৪

ঠান্ডা ও অন্ধকারে রাখুন

রোদ থেকে দূরে রাখলে অনেক বছর ভালো থাকে।

রিভিউ

ক্রেতারা যা বলছেন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম অভিজ্ঞতা শেয়ার করুন।

আপনার পছন্দ হতে পারে

আরও আতর