যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন

Kasturi - সবচেয়ে জনপ্রিয় এবং ন্যচারাল

Kasturi - সবচেয়ে জনপ্রিয় এবং ন্যচারাল

কড়া ও গভীর

রিজিয়ন: নেপাল

গুরুগম্ভীর, মিষ্টি ও অ্যানিম্যালিক সুঘ্রাণ

গুরুগম্ভীর, ভারিক্কি শিক্ষকের মতো ঘ্রাণ। যাঁকে দেখলে ভয় আর শ্রদ্ধা, দুটোই জাগে। এই সেই কস্তুরী, যে ঘ্রাণের সঙ্গে আপনারা পরিচিত। কড়া ধাঁচের আরব্য ঘ্রাণ। শুরুতে মনে হবে কেন কিনলাম, তারপর ধীরে ধীরে কোমল পাউডারি একটা স্রোত বয়ে যাবে কাপড়ের সুতো ছেড়ে চারপাশের ইথারে। কস্তুরীর মাত্রা রাখা হয়েছে অল্প, যাতে ঘ্রাণটা মসৃণ থাকে। হরিণের কস্তুরীর সফট অনুভূতি আর এইজড চন্দন দিয়েছে গভীরতা আর উষ্ণতা।

লং-লাস্টিং
১২ ঘণ্টা
জেন্ডার
ইউনিসেক্স
৳ ১,১৯০৩ মি.লি.
সাইজ
  • ডেলিভারির সময় টেস্টিং বোতল। পছন্দ না হলে মেইন বোতল না খুলেই রিটার্ন।
  • ক্যাশ অন ডেলিভারি
  • ফাস্ট সাপোর্ট
ফ্র্যাগরেন্স নোট

যেভাবে ছড়ায়

যেভাবে ছড়ায়শুরুমাঝেশেষে
শুরু · প্রথম ঘ্রাণWarm Musk, Slight Sweetness, ambrette seed
মাঝে · মূল ঘ্রাণEarthy Accord, Woody Nuances
শেষে · শেষ রেশSandalwood, Resinous Warmth, Deep Musk
স্টোরি

এই সুগন্ধের পেছনে

আমাদের এই কস্তুরীতে মাস্ক গ্রেইনের কনসেনট্রেশন খুব হালকা, আর ক্যারিয়ার অয়েল হিসেবে রাখা হয়েছে চন্দন তেল। মখমলি, ঝাঁঝালো, মিষ্টি অ্যানিমালিক ফিলে কোনো কমতি পাবেন না।

ঘ্রাণ কেমন?
আধুনিক White Musk-এর মতো পরিষ্কার-পরিচ্ছন্ন, হালকা ঘ্রাণ এটা নয়। বরং এখানে পাওয়া যায় উষ্ণ ত্বক, নরম পশম, পুরনো চামড়া আর শুকনো মধুর মতো একটা গভীর আবেশ, যাকে পারফিউমের ভাষায় বলা হয় Animalic Musk। শুরুতে এই ঘ্রাণ কিছুটা কড়া ও ভারী লাগতে পারে, প্রায় আরব্য আতরের মতো তীব্র। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই তীব্রতা গলে গিয়ে একটা কোমল, পাওডারি স্রোতে বদলে যায়, যা কাপড়ের সুতো ছেড়ে চারপাশের বাতাসে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে।

কেমন অনুভূতি দেয়?
এই আতরের ঘ্রাণ অনেকটা মানুষের স্বাভাবিক ত্বকের গন্ধের মতো, শুধু আরো গভীর ও দীর্ঘস্থায়ী রূপে। কারও কাছে এটা উষ্ণ ও অন্তরঙ্গ মনে হবে, কারও কাছে উডি বা মাটির মতো ভারী। কিন্তু এটা কখনোই অন্য কোনো ঘ্রাণকে ঢেকে দেয় না, বরং পুরো সুবাসে যোগ করে একটা গুরুত্ব, একটা স্থায়িত্ব, আর এক ধরনের স্বাভাবিক স্কিন-লাইক উষ্ণতা।

উৎপাদন প্রক্রিয়াটি বেশ ব্যয়বহুল ও জটিল, এবং ঠিক এই কারণেই এই আতর ত্বকের সংস্পর্শে এসে থেমে থাকে না। সময়ের সাথে সাথে ধাপে ধাপে নিজের রূপ বদলায়, একটার পর একটা নতুন স্তর খুলে দেয়, আর শেষমেশ রেখে যায় এক গভীর, অনন্য ও দীর্ঘস্থায়ী অনুভূতি, যা সহজে ভোলার নয়।

ব্যবহার ও স্থায়িত্ব
কান, ঘাড় বা কবজির মতো পালস পয়েন্টে অল্প পরিমাণে লাগান। আবহাওয়া ও ত্বকভেদে এটি সাধারণত ১২ ঘণ্টা থেকে ১ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। প্রথম কয়েক ঘণ্টা সুবাস একটু জোরালো থাকে, এরপর ধীরে ধীরে ত্বকের কাছাকাছি নরমভাবে লেগে থাকে, ঠিক যেন কারো গভীর উপস্থিতির মতো।

ব্যবহারের নিয়ম

কীভাবে লাগাবেন

০১

এক ফোঁটাই যথেষ্ট

আতর অনেক স্ট্রং। কব্জিতে এক ফোঁটাই অনেকক্ষণ থাকে।

০২

পালস পয়েন্টে

কব্জি, ঘাড়ের পাশে বা কানের পেছনে লাগান। শরীরের গরমে ঘ্রাণ ছড়াবে।

০৩

ঘষবেন না

লাগানোর পর ঘষবেন না। আলতো করে ছুঁয়ে দিন।

০৪

ঠান্ডা ও অন্ধকারে রাখুন

রোদ থেকে দূরে রাখলে অনেক বছর ভালো থাকে।

রিভিউ

ক্রেতারা যা বলছেন

5.0

১ টি রিভিউ

5
1
4
0
3
0
2
0
1
0
আপনার পছন্দ হতে পারে

আরও আতর