যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন

সুগন্ধি পরিচিতি

আতর ও পারফিউমের মধ্যে পার্থক্য কী?

"পারফিউমে তো অ্যালকোহল থাকে, হারাম না?" এই প্রশ্নটা প্রায়ই শুনি। আবার কেউ কেউ ভাবেন আতর মানেই শুধু জুমার দিনের জিনিস। সত্যিটা এর চেয়ে অনেক সহজ, চলুন জেনে নেই।

Team Arowa5 মিনিট পড়া
আতর এবং পারফিউমের মধ্যে পার্থক্য

পারফিউম? ওসবে তো অ্যালকোহল থাকে! হারাম। অনেকেই আবার মনে করে, আতর আধুনিক জীবনযাত্রায় ডেইলি ইউজের জিনিস না; বরং জুমা-ঈদের মতো স্পেশাল দিনের জন্য।

সত্যিটা হলো, দুই পক্ষই অর্ধেক জানে, আর বাকি অর্ধেকটা ধরে নেয়।

চলুন, আজ খোলা মনে বুঝে নেওয়া যাক, আতর আর পারফিউমের মধ্যে পার্থক্যটা কী।

আতর

আতর হচ্ছে একধরনের তেল, যার নিজস্ব সুগন্ধ রয়েছে। প্রাকৃতিক বিভিন্ন উপাদান থেকে সংগ্রহ করা এক বা একাধিক সুগন্ধি তেলের সংমিশ্রণে আতর তৈরি হয়। যেমন, হরিণের মৃগনাভি থেকে মেশক, কাঠজাতীয় উৎস থেকে উদ, আবার ফুলফল, মশলা এবং নানা ধরনের ভেষজ থেকেও সুগন্ধি তেল সংগ্রহ করা হয়। প্রকৃতিতে এমন আরও বহু উৎস রয়েছে। সুতরাং, প্রকৃতি থেকে আহরিত তেলকে সুগন্ধি জগতে “ন্যাচারাল পারফিউম ওয়েল” বলা হয়। আর এ থেকেই আতরের মূল ধারণা তৈরি হয়েছে।

আধুনিক আতর

আপনি হয়তো ভাবছেন, পারফিউমের মতো ঘ্রাণের যে আতরগুলো পাওয়া যায়, সেগুলো তো পুরোপুরি প্রাকৃতিক হওয়ার কথা না!
ঠিক ধরেছেন। Luzi-এর মতো কোনো সুগন্ধি প্রস্তুতকারী প্রতিষ্ঠান যদি বিখ্যাত Hawas Fire-এর অনুপ্রেরণায় একটি সুগন্ধি তৈরি করে, তাহলে আগে তার সুগন্ধি প্রোফাইল বিশ্লেষণ করা হয়। এরপর বিশেষ fragrance engineering প্রক্রিয়ায় তার কাছাকাছি একটি সুগন্ধি তেল তৈরি করা হয়। একে বলা হয় “সিনথেটিক পারফিউম ওয়েল“। এখন হয়তো বুঝেছেন যে এত দামি সুবাস কীভাবে আমরা তুলনামূলক কম মূল্যে কিনতে পারি।

মানবসভ্যতার এই হাজার বছরের সুগন্ধপ্রীতিরই একটা ধারাবাহিকতা আজও টিকে আছে আতরের মধ্যে। প্রাচীন মিশরীয়রা সুগন্ধি তৈরিতে বিশেষভাবে প্রসিদ্ধ ছিল, আর প্রায় ২৪০০ বছর আগে গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস তার লেখায় আরবের সুগন্ধি তৈরির শিল্পের কথা উল্লেখ করে গেছেন।

পারফিউম

পারফিউম হলো সুগন্ধি তেল, অ্যালকোহল আর ডিস্টিল্ড ওয়াটারের একটা নির্দিষ্ট অনুপাতের রাসায়নিক মিশ্রণ। এক্ষেত্রে সুগন্ধি তেল ন্যাচারাল অথবা সিনথেটিক হতে পারে। এই মিশ্রণের সঠিক অনুপাতই পারফিউমের ঘ্রাণ, স্থায়িত্ব ও ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করে। পারফিউমের নাম মূলত এর সুগন্ধি তেলের ঘনত্বের ওপর নির্ভর করে। ঘনত্ব বেশি হলে তাকে পারফিউম বা এক্সট্রেইট বলা হয় (প্রায় ২০–৩০%), যা দামি হলেও একবার ব্যবহারেই সারাদিন ঘ্রাণ থাকে। এরপর আসে ও দে পারফিউম (EDP), যেখানে ঘনত্ব থাকে ১৫–২০%। এটি সবচেয়ে জনপ্রিয়, কারণ দাম ও স্থায়িত্বের মধ্যে ভালো ভারসাম্য থাকে। আর সবচেয়ে হালকা হলো ও দে টয়লেট (EDT), যার ঘনত্ব ৫–১৫%। এটি সাধারণত দৈনন্দিন বা অফিস ব্যবহারের জন্য উপযুক্ত, কারণ এর ঘ্রাণ হালকা ও আরামদায়ক।

আধুনিক অ্যালকোহল-ভিত্তিক পারফিউমের যাত্রা শুরু হয় ১৩৭০ সালে, যখন 'Hungary Water' নামে বিশ্বের প্রথম পরিচিত অ্যালকোহল-ভিত্তিক পারফিউম তৈরি করা হয়।

অ্যালকোহল ও ডিস্টিল্ড ওয়াটার ব্যবহারের কারণ:

সুগন্ধি তেল নিজে থেকে বাতাসে সহজে মেশে না, এটা ঘন আর ভারী। অ্যালকোহল মেশালে তেল পাতলা হয়ে যায় এবং দ্রুত বাষ্পীভূত হতে পারে, যার ফলে সুবাসটা বাতাসে ছড়ায়। অ্যালকোহল ছাড়া শুধু তেল ব্যবহার করলে সেটা মূলত আতরের মতো হয়ে যাবে, যেখানে সুবাস পেতে নাক কাছে নিতে হয়।

খাঁটি অ্যালকোহল (১০০% ইথানল) সরাসরি ত্বকে ব্যবহার করলে ত্বক শুষ্ক বা জ্বালাপোড়ার কারণ হতে পারে। তাই পারফিউমে ডিস্টিল্ড ওয়াটার ব্যবহার করা হয়, যাতে অ্যালকোহলের মাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং মিশ্রণটি ত্বকের জন্য তুলনামূলকভাবে কোমল হয়। ডিস্টিল্ড ওয়াটার সম্পূর্ণ বিশুদ্ধ ও গন্ধহীন হওয়ায় এটি পারফিউমের মান, স্থিতিশীলতা এবং সুগন্ধের বিশুদ্ধতা বজায় রাখতেও সাহায্য করে।

মূল প্রাপ্তি

একটি সুগন্ধির ঘ্রাণ যখন আপনাকে ছুঁয়ে যায়, তখন আপনার মনে যে অনুভূতির জন্ম হয় সেটাই প্রাপ্তি। এই ঘ্রাণ আপনার মুড বদলে দেয়, আপনাকে করে তোলে আত্মবিশ্বাসী, আর স্মৃতির গভীরে রেখে যায় এক মুগ্ধতার ছোঁয়া, যা সহজে মলিন হয় না। দাম, ট্রেন্ড, ব্র্যান্ড এবং প্যাকেজিং এসব কেবল আনুষঙ্গিক বিষয়।

একটি ঘ্রাণ আজ যেভাবে আপনাকে মুগ্ধ করছে, সময় ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে পারে। রুচি ও পছন্দ সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। এছাড়া একই পারফিউম সবার শরীরে একরকম ঘ্রাণ দেয় না। আবহাওয়া, শরীরের রসায়ন, এমনকি খাদ্যাভ্যাসও ঘ্রাণের অনুভূতিকে প্রভাবিত করে। তাছাড়া সুগন্ধের নোটস (টপ, মিডল ও বেস নোট) বোঝাটাও জরুরি, কারণ সময়ের সাথে সাথে একটি সুগন্ধের ঘ্রাণ ধাপে ধাপে বদলায়, আর এই পরিবর্তন না জানলে সঠিক অভিজ্ঞতা পাওয়া কঠিন হয়ে যায়।

নিরপেক্ষ রেষারেষি

আপনি এখন জানেন আতর আর পারফিউমের উপাদান, উৎস এবং উৎপাদনগত বিশাল পার্থক্য রয়েছে- এজন্য কার্যকারিতার দিক নিয়ে পার্থক্য করাটা যৌক্তিক নয়।


অভিজ্ঞদের পরামর্শ 
বিশ্বের অন্যতম সুপরিচিত সুগন্ধি প্রস্তুতকারী প্রতিষ্ঠান Ajmal। তাদের সিইও আব্দুল্লাহ আজমালের ভাষ্যে, "পারফিউম বা আতরের গুণগত মান এর উপর নির্ভর করে না যে এটা কত দীর্ঘ সময় স্থায়ী হয়, কত বেশি ছড়ায়, শরীরের অমুক জায়গায় লাগালে বেশিক্ষণ থাকে, ছড়ায় বেশি ইত্যাদি।" ভালো সুগন্ধি ভালো হওয়ার একটা শর্ত হচ্ছে এটা আপনার অনুভূতিতে কী প্রভাব ফেলল! এর বাইরে এত নিয়ম-কানুন, রুলস, এগুলো ধ্রুব নয়, একেক জনের নিজস্ব থিওরি। আপনি যত বেশি সুগন্ধি মাখবেন, এটার উপস্থিতিও সেই অনুপাতে থাকবে, সহজ হিসেব।

আতরের থেরাপিউটিক গুরুত্ব

আতর ও পারফিউমের পার্থক্য শুধু ঘ্রাণে নয়, মানব শরীরে এদের প্রভাব স্পষ্ট। আতর তৈরি হয় উদ্ভিদ বা প্রাকৃতিক উৎস থেকে, আর এগুলোয় প্রমাণিত জৈব-সক্রিয় (Bioactive) উপাদান থাকে যা মন শান্ত করতে বা স্ট্রেস কমাতে সাহায্য করে। অর্থাৎ ঘ্রাণের পাশাপাশি এটি শরীরেও কাজ করে। পারফিউম এই কাজ করতে পারে না, কারণ এর উপাদান তৈরিই হয় শুধু ঘ্রাণ ধরে রাখার জন্য, শরীরে প্রভাব ফেলার জন্য নয়।

অতএব, এলকোহল দ্রুত ছড়িয়ে যায়, আর আতরের তেল ত্বকে দীর্ঘ সময় থাকে, ফলে এর ঘ্রাণ অনেকক্ষণ অনুভূত হতে পারে। যেমন, রুহ খুশ আতরটি অনুভূতির জগতে ঠান্ডা, হিমশীতল ও গম্ভীর এক আবেশ তৈরি করে। বিস্তারিত জানুন 

পারফিউম মানেই কি হারাম? আমাদের কোনটা ব্যবহার করা উচিত!

বিজ্ঞ আলেমগণের মতে, ঔষধ, সুগন্ধি ও অন্যান্য প্রসাধনীতে ব্যবহৃত অধিকাংশ অ্যালকোহল আঙুর বা খেজুর থেকে উৎসারিত নয়, বরং শস্যদানা, খোসা বা খনিজ পদার্থ থেকে তৈরি হয়। যেহেতু এর সাথে মদের উৎসগত কোনো সম্পর্ক প্রমাণিত নয়, তাই এটা হারাম গণ্য হবে না। তবে আমরা এও বলছি না যে আপনি পারফিউম ব্যবহার করুন।
কারণ মুসলিম হিসেবে আমাদের একমাত্র আদর্শ ও অনুসরণীয় ব্যক্তিত্ব প্রিয় নবী হযরত মুহাম্মাদ ﷺ, যিনি সুগন্ধিকে দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিসগুলোর একটা বলে উল্লেখ করেছেন, এবং মেশক/কস্তুরীকে বলেছেন সর্বোত্তম সুগন্ধি। তাই আতর আমাদের কাছে নিছক সুবাস নয়, এটা পবিত্রতা, মুসলিম সংস্কৃতি ও বিশ্বাসের সাথে জড়িয়ে থাকা একটা সুন্নাহ।

আরোয়া  টিম তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং ব্যবহারকারীদের সচেতনতার জন্য আতর জগত সম্পর্কে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত বা প্রশ্ন থাকলে জানাতে পারেন। সাথে আরোয়ার পণ্যগুলো ঘুরে দেখুন, আপনার প্রয়োজন ও আস্থার সাথে খাপ খেলে তবেই কিনুন।

যদি আতরের জগৎ সম্পর্কে আরও জানতে বা নিজের জন্য উপযুক্ত আতর খুঁজতে চান, তাহলে ঘুরে দেখুন আমাদের কালেকশন

T
Team Arowa

আমরা নিজেরা আতর ব্যবহারকারী। বাস্তব অভিজ্ঞতা থেকে খাঁটি আতর নিয়ে সহজ ভাষায় লিখি, যাতে আপনি ঠকা ছাড়া সঠিকটা বেছে নিতে পারেন।

এই লেখা শেয়ার করুন

নতুন লেখা মিস করবেন না

আতর গাইড আর অফার সরাসরি ইনবক্সে।

আরও পড়ুন

ব্লগ থেকে আরও

Cistus Rockrose ফুল এবং গাছ থেকে সংগ্রহ করা গাঢ় Labdanum resinসুগন্ধি পরিচিতি

Labdanum কী? Rockrose Resin থেকে সুগন্ধির গভীরতা তৈরি হয় কীভাবে?

abdanum হলো Rockrose বা Cistus গাছের সুগন্ধি resin। এর উষ্ণ, balsamic, leathery ও ambery ঘ্রাণ কীভাবে perfume এবং আতরে গভীরতা আনে, জানুন বিস্তারিত।

10 মিনিট পড়া
হালকা আইভরি ব্যাকগ্রাউন্ডে AROWA-এর Amber Rose, Amber Oud ও Musk E Amber আতরের বোতলসুগন্ধি পরিচিতি

Amber কী? Ambergris-এর পার্থক্য, ঘ্রাণের ধরন ও আতর কেনার গাইড

Amber আতর বেছে নেওয়ার আগে জানুন Amber কী, Ambergris থেকে এর পার্থক্য, Amber Accord কীভাবে তৈরি হয়, ঘ্রাণ কেমন এবং দাম কেন ভিন্ন হয়। বাংলাদেশে সেরা Amber আতর কীভাবে তৈরি হয়?

11 মিনিট পড়া
লাল ও গোলাপি গোলাপের পাশে Rose Attar-এর বোতলসুগন্ধি পরিচিতি

Rose Oil কী? আতর ও পারফিউমে গোলাপ কেন এত দামি?

Rose Otto, Rose Absolute, Rose Water ও Rose Attar কীভাবে আলাদা, Natural Rose Oil কেন এত দামি এবং কেনার আগে কী দেখবেন, জানুন বিস্তারিত।

11 মিনিট পড়া